হোম › গোপনীয়তা নীতি
إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ أَهْلِهَا

গোপনীয়তা নীতি

আপনার ও আপনার সন্তানের তথ্য আমাদের কাছে আমানত। কী তথ্য নিই, কেন নিই, কীভাবে রাখি — সহজ ভাষায়।

সর্বশেষ হালনাগাদ: ২ নভেম্বর ২০২৬

১. আমরা কী তথ্য নিই

  • ভর্তির আবেদন: শিক্ষার্থীর নাম, বয়স, অভিভাবকের নাম, WhatsApp নম্বর, কোর্স, পছন্দের সময় ও আপনার লেখা নোট।
  • তিলাওয়াত রেকর্ডিং: আপনার পাঠানো অডিও, নাম, নম্বর ও নোট।
  • ফি: পরিশোধের পরিমাণ, মাধ্যম (bKash, Nagad ইত্যাদি) ও ট্রানজেকশন আইডি। আমরা কোনো কার্ড নম্বর বা পিন নিই না, কখনো চাইবও না।
  • শিক্ষক আবেদন: নাম, নম্বর, যোগ্যতা, অভিজ্ঞতা ও অবস্থান।

২. কেন নিই

শুধু ক্লাস আয়োজন, শিক্ষার্থীর সাথে যোগাযোগ, তিলাওয়াত সংশোধন, ফি-র হিসাব ও অগ্রগতি রিপোর্ট তৈরির জন্য। আপনার তথ্য আমরা বিক্রি করি না, বিজ্ঞাপনদাতাকে দিই না।

৩. কে দেখতে পায়

শুধু দারুল ইলম অনলাইনের পরিচালনা এবং সংশ্লিষ্ট শিক্ষক। তথ্য পাসওয়ার্ড-সুরক্ষিত অ্যাডমিন প্যানেলে থাকে; শিক্ষকরা চুক্তি অনুযায়ী শিক্ষার্থীর নম্বর ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারেন না।

৪. কোথায় ও কতদিন রাখি

  • তথ্য নিরাপদ ক্লাউড সার্ভারে (Supabase, সিঙ্গাপুর) এনক্রিপ্ট করা সংযোগে সংরক্ষিত হয়।
  • তিলাওয়াত রেকর্ডিং শোনা ও উত্তর দেওয়ার ৩০ দিন পর নিজে থেকেই মুছে যায় (না-শোনা রেকর্ডিং ৬০ দিন পর)।
  • ভর্তি ও ফি-র তথ্য শিক্ষার্থী সক্রিয় থাকা পর্যন্ত এবং হিসাবের প্রয়োজনে রাখা হয়; অনুরোধ করলে মুছে ফেলা হয়।

৫. শিশুদের তথ্য

শিশু শিক্ষার্থীর আবেদন ও রেকর্ডিং অভিভাবকের সম্মতিতে, অভিভাবকের নম্বর দিয়ে পাঠানো উচিত। শিশুর ছবি বা তথ্য আমরা অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করি না।

৬. অন্যান্য সেবা

  • লাইব্রেরির কিছু ভিডিও YouTube থেকে চলে — সেগুলো চালালে YouTube-এর নিজস্ব নীতি প্রযোজ্য।
  • WhatsApp ও Telegram বাটনগুলো আপনাকে সেই অ্যাপে নিয়ে যায়; সেখানে তাদের নীতি প্রযোজ্য।
  • সাইটের রঙ ও ফন্টের পছন্দ শুধু আপনার নিজের ব্রাউজারে মনে রাখা হয়, আমাদের কাছে আসে না।

৭. আপনার অধিকার

আপনার বা আপনার সন্তানের কোনো তথ্য দেখতে, সংশোধন করতে বা মুছে ফেলতে চাইলে WhatsApp-এ (01329-173444) জানান — ৭ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ।

৮. যোগাযোগ

দারুল ইলম অনলাইন · WhatsApp: 01329-173444 · ইমেইল: darulilmonline.com@gmail.com