হোম › নিয়মাবলি
النِّظَامُ أَسَاسُ النَّجَاح

অভিভাবক ও শিক্ষার্থীর নিয়মাবলি

ক্লাস সুষ্ঠুভাবে চালাতে ভর্তির আগে এই নিয়মগুলো একবার পড়ে নিন। ভর্তি হলে ধরে নেওয়া হবে আপনি এগুলোতে সম্মত।

১. ক্লাস

  • ক্লাস Zoom/Google Meet-এ হয়; লিংক ও সময় ব্যাচের WhatsApp গ্রুপে দেওয়া হয়
  • নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে যুক্ত হোন; ক্যামেরা চালু রাখলে শিক্ষক ভালো শেখাতে পারেন (মহিলাদের জন্য ঐচ্ছিক)
  • শিশু শিক্ষার্থীর পাশে প্রথম কয়েক সপ্তাহ অভিভাবক থাকলে ভালো
  • ক্লাসের আগে অযু করে বসা, কায়দা/মুসহাফ ও খাতা-কলম সাথে রাখা
  • প্রতিটি ক্লাস রেকর্ড থাকে; মিস করলে রেকর্ডিং দেখে পরের ক্লাসে সবক শোনানো
  • শিক্ষক কোনো ক্লাস নিতে না পারলে আগে জানানো হবে এবং মেকআপ ক্লাস দেওয়া হবে

২. ফি

  • প্রথম ৩ দিন ফ্রি ট্রায়াল; এরপর মাসিক ফি অগ্রিম
  • ফি মাসের ১–৫ তারিখের মধ্যে bKash / Nagad / Rocket / ব্যাংকে; পাঠিয়ে ট্রানজেকশন আইডি WhatsApp-এ (01329-173444) দিন
  • ২ মাস বকেয়া হলে ক্লাস স্থগিত; পরিশোধের পর আবার চালু
  • একই পরিবারের দ্বিতীয় শিক্ষার্থীর জন্য ২০% ছাড়
  • মাঝপথে বন্ধ করতে চাইলে মাসের শেষে জানান; পরিশোধিত মাসের ফি ফেরত হয় না

৩. ছুটি

  • দুই ঈদে ৭ দিন করে ছুটি; রমজানে ক্লাসের সময় বদলায়, আগে জানানো হবে
  • ব্যক্তিগত ছুটি আগে জানালে ফির সমন্বয় করা যায় (সাম্প্রসিক ১ সপ্তাহের বেশি হলে)

৪. যোগাযোগ

  • সব যোগাযোগ ব্যাচের WhatsApp গ্রুপে বা প্রতিষ্ঠানের নম্বরে (01329-173444), সকাল ৯টা–রাত ১০টা
  • শিক্ষকের ব্যক্তিগত নম্বরে যোগাযোগ বা আলাদা পড়ানোর আলোচনা নয় — এটা শিক্ষার্থী ও প্রতিষ্ঠান দুজনের নিরাপত্তার জন্য
  • প্রতি মাসের শেষে লিখিত অগ্রগতি রিপোর্ট পাবেন; অভিযোগ বা পরামর্শ সরাসরি অ্যাডমিনকে

৫. আদব

  • ক্লাসে শিক্ষককে সম্মান ও অন্য শিক্ষার্থীদের প্রতি ভদ্রতা
  • ক্লাসের রেকর্ডিং শুধু নিজের পড়ার জন্য; অন্য কোথাও শেয়ার নয়
  • অন্য শিক্ষার্থীর ছবি বা তথ্য কাউকে দেওয়া নয়

৬. আমাদের অঙ্গীকার

যাচাই করা শিক্ষক, প্রতিটি ক্লাসের রেকর্ডিং, মাসিক রিপোর্ট, এবং যেকোনো সমস্যায় ২৪ ঘণ্টার মধ্যে উত্তর।

জাযাকাল্লাহু খাইরান।